গজারিয়া প্রতিনিধি,(মুন্সীগঞ্জ)
সুষ্ট পরিবেশ ও উৎসাহ উদ্দীপনায় গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক ( ২০২৫) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল হক নয়ন জানান, ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর উপজেলার মোট ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৪৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকাল দশটায় পরিক্ষা শুর দুপুর বারটায় শেষ হবে এবং পুনরায় দুপুর দুইটায় শুরু হয়ে বিকাল চারটায় পরিক্ষা শেষ হবে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়—এই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “দীর্ঘ ২১ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা চালু রাখতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরা।
গজারিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজকরা সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।