গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি
দৈনিক রুপালি বাংলাদেশ ও স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার গজারিয়া প্রতিনিধি মো.খায়রুল ইসলাম হৃদয়ের ২৮তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। ৭ মে ( বৃহস্পতিবার) জন্মদিন উপলক্ষে গজারিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
১৯৯৭ সালের ৭ মে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । ছাত্রজীবনে সোনারগাঁও কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সাল থেকে সাংবাদিকতায় লেখালেখির মাধ্যমে তার গণমাধ্যমে পথচলা শুরু হয়। পরবর্তীতে পড়াশোনা শেষ করে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
স্বল্প সময়ের কর্মজীবনে তিনি একাধিক জাতীয় দৈনিকে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ ও স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রতিনিধি আলমগীর মিয়া, দৈনিক বাংলার প্রতিনিধি সাইফুল ইসলাম শামীম, যুগান্তরের প্রতিনিধি আমজাদ হোসেন, চ্যানেল এ ওয়ানের প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ওসমান গনীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।