গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
শুক্রবার ( ২৮ নভেম্বর)বিকাল ৪টায় উপজেলার গজারিয়া ইউনিয়ন এর কাজিপুরা মাদ্রাসা মাঠ সংলগ্ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মুন্সীগঞ্জ ৩আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন । অনুষ্ঠান উদ্ধোধন করেন মাজেদ মেম্বার, সাবেক আহ্বায়ক, গজারিয়া উপজেলা কৃষক দল।সভাপতিত্ব করেন ফিরোজ আলম মোল্লা, সদস্য আহ্বায়ক কমিটি গজারিয়া থানা কমিটি । অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ রফিকুল ইসলাম রফিক , মোঃ নজরুল ইসলাম সিকদার, মোঃ দেলোয়ার সিকদার । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ,জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,জেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার , উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো:মিজানুর রহমান মিজানসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে চারশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।