গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইমামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন, শহিদ কমিশনার, আতাউর হোসেন বাবুল, জেলা বিএনপির সদস্য সাইদুর ফকির, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রহমান সফিক,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন ও শফিক শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, জেলা মৎস্যজীবী দলের সহ-সম্পাদক আলমগীর হোসেন সানি, ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনার পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে ১০০০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান।