গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুন্সীগঞ্জ – ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ( মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) কামরুজ্জামান রতন , সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি । এতে সভাপতিত্ব করেন রাজিয়া সুলতানা আইরিন, গজারিয়া উপজেলা মহিলা দল । আয়োজনে গজারিয়ায় উপজেলা মহিলা দল ।
শনিবার বিকাল তিনটায় ভবেরচর ইউনিয়নে অসহায় মানুষদের হাতে হাতে কম্বল পৌঁছে দিলেন মুন্সিগঞ্জ ও গজারিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এর সহধর্মিণী নূরে জান্নাত রস্নি। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু , জেলা বিএনপি সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন । ভবেরচর ইউনিয়ন বিএপির সদস্য সচিব নুরুল আমিন সরকার ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল ইসলাম মেম্বার, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল । আরও উপস্থিত ছিলেন এবাদুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাউসিয়া ইউনিয়ন , সবুজ সিকদার সহসাধারন সম্পাদক, সাবেক জেলা যুবদল , মহিউদ্দিন মৃধা, সদস্য স্বেস্চাসেবক দল কেন্দ্রীয় কমিটিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।