প্রতিনিধি গজারিয়া ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি (১৫ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল চারটায় আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মাহফিল শেষে বালুয়াকান্দি ইউনিয়নে ১০০০ পরিবারের মধ্যে আমেরিকা প্রবাসি দেলোয়ার হোসেন শিপন এর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন ।
দোয়া মাহফিল ও শীত বস্র বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন, ,মুন্সীগঞ্জ কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু ,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না ।
উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার , উপজেলা বিএনপির সদস্য হারুন দেওয়ানের সভাপতিত্ব উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, হেলাল ভুইঁয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।