সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত দুই ভাই

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত দুই ভাই

গজারিয়া(প্রতিনিধি)মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৫)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত দুই ভাই।

নিহত জান্নাত হোসেন(২৭) উপজেলার গজারিয়া ইউনিয়ন এর নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে। 

শনিবার(২০ডিসেম্বর)সকাল ১০ঘটিকায় উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান,স্থানীয় শাহীন রাঢ়ী তিন ছেলে তারেক(৩২), রিয়াদ (২৭),তাজবির(২৩)।এর মধ্যে দুইজন’ই চিহ্নিত মাদক ব্যবসায়ী,ক’দিন পরপরই নিজেদের মধ্যে মারামারি,ঝগড়াঝাটি করে,আজ সকালে তারেক আর রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশী জান্নাতকে ডেকে নিয়ে যায় তারেক, রিয়াদের মা তাসলিমা বেগম,এ সময় তাদের দুই ভাইয়ের হাতেই রামদা ছিল।

নিহতের মা জাহানারা বেগম বলেন,আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল,তাকে ডেকে নিয়ে যায় ঘাতকের মা তাসলিমা, আমি পিছনে পিছনে যাই,ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কুপাতে থাকে,। কিছু বুঝা ওঠার আগেই তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমার সামনে আমার ছেলে শেষ এই শোক কেমন করে সইবো।

নিহতের বড় ভাই রাজু বলেন,বাড়ির সীমানা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ ছিল,জোর পূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে, আমার ভাইকে যখন কোপায় তখন তাঁরা কাউকে ঘরে ঢুকতে দেয় নাই।

প্রতিবেশিরা তাকে উদ্বার করে হামদর্দ জেনারেল হাসপাতালের নিয়ে যায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন,হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই,এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে । 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!