সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনতার ঢল 

গজারিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনতার ঢল 

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ) 

চাঁদপুর জনসভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হওয়ার পথে প্রধান মন্ত্রী তারেক রহমানকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা হাস পয়েন্টে এই শুভেচ্ছা জানান । 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম এরাদত মানু, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী।

গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণ সড়কের পাশে দাড়িয়ে হাত নারিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান । এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকে লোকারণ্য হয়ে যায় । 

স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গজারিয়াজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। চাঁদপুরে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!