সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪শতাধিক রোগী।

গজারিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪শতাধিক রোগী।

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)ঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদীস্থ হোসেন্দী বাজার শাখায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার ৪ শতাধিক অসহায় ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং একজন চক্ষু বিশেষজ্ঞ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।

ক্যাম্পটি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর আলীনগর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পল্লী মঙ্গল কর্মসূচী নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে থাকে। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা শিউলি বেগম বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প হওয়ায় আমরা সহজেই ডাক্তার দেখাতে পেরেছি। গ্রামের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী।

আরেক রোগী রোকসানা বেগম বলেন, “চোখের সমস্যার জন্য অনেকদিন ধরে ভুগছিলাম। এখানে এসে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ পেয়েছি। এমন ক্যাম্প নিয়মিত হলে এলাকার মানুষ উপকৃত হবে।

ক্যাম্পে দায়িত্ব পালনকারী একজন চিকিৎসক জানান, এখানে বিভিন্ন বয়সের রোগী এসেছে। অধিকাংশই সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক ও চোখের সমস্যায় ভুগছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!