সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গজারিয়ায় দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিনিধি গজারিয়া(মুন্সীগঞ্জ)

জমকালো আয়োজনে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার(৩০ এপ্রিল)সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গজারিয়া প্রেসক্লাবে আলোচনা সভা,কেক কাটা,শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ এর মাধ্যমে  দিনটি উদযাপণ করা হয়।

দেশ রুপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ,জেলা মানবাধিকার কমিশনের সা:সম্পাদক এসএম নাসির উদ্দীন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমার বার্তা প্রতিনিধি মো:মুকবুল হোসেন,ইত্তেফাক পত্রিকার গজারিয়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল,বিজয় টিভি ও আমার দেশ প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন,সভ্যতার আলোর প্রতিনিধি আলমগীর হোসেন,যুগান্তর প্রতিনিধি আমজাদ হোসেন,বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আল আমিন,জনবানী প্রতিনিধি আবুল হোসেন,দৈনিক বাংলার সাইফুল ইসলাম শামীম, ৭১টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সায়মন শাহাদাত,বাংলাদেশ সমাচার প্রতিনিধি ওসমান গণি,রোজ খবরের প্রতিনিধি রাজু বাবু,সকালের খবরের আরিফুল ইসলাম সাগর,রুপালী বাংলাদেশ এর প্রতিনিধি খায়রুল ইসলাম হৃদয়,রাজধানী টিভি’র প্রতিনিধি মাসুদ আহমেদ,সময়ের কাগজ প্রতিনিধি রাসেল সরকার প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,দেশ রূপান্তর প্রতিষ্ঠানলগ্নের পর থেকেই বস্তুনিষ্ঠ ও মূলধারার সাংবাদিকতা বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছে, “দায়িত্বশীলদের দৈনিক” স্লোগানকে বাস্তবায়নে দেশ রূপান্তর দায়িত্বশীল ভূমিকা রাখছে, ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে,সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে স্থান করে নিয়েছে,এই পত্রিকার উন্নতি ও সমৃদ্ধ কামনা করেন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!