সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
গজারিয়ায় ডাক ঢোল পিটিয়ে এলাকায় ফিরলো শীর্ষ নৌ ডাকাত পিয়াস

গজারিয়ায় ডাক ঢোল পিটিয়ে এলাকায় ফিরলো শীর্ষ নৌ ডাকাত পিয়াস

 

প্রতিনিধি(গজারিয়া): মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত পুলিশ ক্যাম্পে সংলগ্ন গোলাগুলি মামলার অন্যতম আসামী,শীর্ষ নৌ ডাকাত বাবলা,মান্নান ও হৃদয় বাঘসহ একাধিক হত্যা ও ২৫ মামলায় আসামী শীর্ষ নৌ ডাকাত পিয়াস ডাক ঢোল পিটিয়ে এলাকায় ফিরলো,যে কো ন অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক রয়েছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতি বার(১১ডিসেম্বর)বেলা ১২ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর দক্ষিন জামালপুর গ্রামে বাদ্যযন্ত পিটিয়ে শত শত লোকজন নিয়ে নিজ বাড়িতে আসেন শীর্ষ নৌ ডাকাতসহ পিয়াসসহ তাঁর বাহিনীর একাধিক সদস্য,তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহাদাত,কাবিল
,সাব্বির,আকাশ,নাদিম,রিফাত,রাসেল,ছাইদুল প্রমুখ।

স্থানীয় জামালপুর গ্রামের এক যুবক জানান,পাশ্ববর্তী মতলব উপজেলা থেকে ১৫/১৬টা ট্রলার যোগে ডাকাত বাহিনীর শত শত সদস্য ডাক ঢোল পিটিয়ে,মিছিল করতে করতে গ্রামে আসে তারপরই গ্রামে শোডাউন দিতে থাকে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, ডাকাত কবলিত গুয়াগাছিয়ার মূর্তিমান আতংক পিয়াস একাধিক মামলার হুলিয়া নিয়ে দীর্ঘদিন এলাকার বাহিরে ছিল আজ হঠাৎ সে যে ভাবে গ্রামে ডাক ঢোল পিটিয়ে আগমন করলো তা আতংকের বিষয়,না জানি আবার কোন ঘটনা ঘটে এবং কার বুক খালি হয়।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,আমি আজ পুলিশ ক্যাম্প পরিদর্শনসহ স্থানীয় গুয়াগাছিয়া,শিমুলিয়া, বালুয়াকান্দী,জামালপুর গ্রামে হেটে হেটে সাধারণ মানুষের সাথে কথা বলছি,একটা সামাজিক অনুষ্ঠানে কিছু লোক এসেছে বলে শুনেছি,এখন নাই,এদের মধ্যে যদি চিহ্নিত নৌ ডাকাত,হত্যা মামলার আসামি থাকে তাদেরকে অবশ্যই আটক করে,আইনের আওতায় নিয়ে আসবো, তবে খোজ নিয়ে জানা যায় তারা এলাকায় নেই, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়তে পুলিশ সর্তক রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!