সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ

গজারিয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় গজারিয়ায় সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ করা হয়েছে।

 

সোমবার দুপুর ২টায় গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলার চারটি ইউনিয়ন—হোসেন্দী, বাউশিয়া, গুয়াগাছিয়া ও গজারিয়া ইউনিয়নের মোট ১০১ জন সুফলভোগীর মাঝে প্রাণী বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে একটি করে ভেড়া ও দুটি করে ভেড়ী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. রকিবুল হাসান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা আশিকা হায়দারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

প্রকল্পের পরিচালক ডা. আব্দুল রহিমের তত্ত্বাবধানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গজারিয়া এ কার্যক্রম বাস্তবায়ন করে।

 

বক্তারা বলেন, চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ লালনের মাধ্যমে সুফলভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সুফলভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!