সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গজারিয়ায় খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গজারিয়া ( মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) বিকাল চারটায় রসুলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । 

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান চেয়ারম্যান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না , তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, যিনি আজীবন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য, গনতন্তের জন্য কাজ করে গেছেন । আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান, জেলা বিএনপি সদস্য আহসান উল্লাহ চেয়ারম্যান , গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক সিকদার , গজারিয়া থানা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদসহ 

উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!