সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন  

গজারিয়ায় কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন  

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনকে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে গজারিয়ার সর্বস্তরের জনতা। শনিবার দুপুরে তাঁর নিজ বাসভবনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার সকাল এগারোটায় শুরু হয় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কামরুজ্জামান রতনকে স্বাগত জানাতে জড়ো হন প্রায় ৮/১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক এলাকা। নেতাকর্মীরা জানান— “দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় নেতাকে সামনে পেয়েছি, তাঁর নেতৃত্বে গজারিয়া আবারও উন্নয়নের পথে অগ্রসর হবে।”

দুপুর ২টায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কামরুজ্জামান রতন শহীদ পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে বলেন,

শহীদ পরিবারের ত্যাগ কখনোই বিফলে যেতে পারে না। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মানুষ যে বিপুল উৎসাহ নিয়ে তাকে বরণ করে নিয়েছে, তা তাঁর দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দৃঢ়ভাবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে গজারিয়ার জনগণের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও নতুনত্বের আসার আলো । 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!