সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান

গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজারিয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত রাখতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ-ই অভিযান চালায়।

দখল মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রাসেল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাদত আলী, কলিমউল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাহপরান, ছাত্র নেতা মো: শাহিন, ছাত্র নেতা মো: সেতু ইসলাম প্রমুখ।

হাট-বাজার দখলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট মো: মামুন শরীফ বলেন, নীতিমালা বহির্ভূতভাবে ভবেরচর বাজারে যারা অবৈধ দখল করে ব্যবসা-বাণিজ্য করছে। নিয়মিত অভিযানে সেইসব দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরো বলেন, গত দুইদিন আগে ভবেরচর বাজারে সাতটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। যারা নিজ দায়িত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়। এই চলমান অভিযানের আওতাভুক্ত যারা থাকবে তাদেরকে উচ্ছেদ করে জায়গা সরকারি দখলে নিয়ে আসবো।

পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত অভিযানের বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলে, ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ভবেরচর বাজারের সুশৃংখল একটা পরিবেশের মধ্যে নিয়ে আসবো। তিনি আরো বলেন, ভবেরচর বাজার স্টান্ডে অটোরিকশা সহ অন্যান্য গাড়ি গুলো যত্রতন্ত্রভাবে পার্কিং করার কারণে চলাচলের ব্যাঘাত ঘটে। আমরা এখানে অটো রিক্সা গুলোর একটি অস্থায়ী স্টান্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে এই রাস্তায় চলাচলে কোন ব্যাঘাত না ঘটে। নিয়ম শৃঙ্খলা ও আইনের মধ্যে থেকেই সবাইকে বাজার পরিচালনা করার আহ্বান জানায়।
কহিনুর আক্তার আরো বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অর্থ বছরে গজারিয়ায় প্রায় ১৬ হাজার গাছ লাগানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গজারিয়াকে সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া গড়ে তোলা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!