সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত

গজারিয়া পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে কভার্ডভ্যানের ধাক্কায় উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

আহতরা হলেন, গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়ি চালক মো. দিদার।

পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া কিলো-৩ টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকাইউ টান করার সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্টে ল ১১-৪১৮০) সজরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটির সামনে এবং পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন।

তিনি বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হতে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পায়। কাভাড়ভ্যান জব্দ করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!