সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া দাবিকৃত চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত

গজারিয়া দাবিকৃত চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গজারিয়া উপজেলা জামালদী  বাস স্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৭থেকে ৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দেন।

আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে আসছেন। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে  আসিফের নেতৃত্ব ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে

৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। সোহেল প্রধানের

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা  বাজারের করার নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি জানতে অভিযুক্ত আসিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!