সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

গজারিয়া থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জের গজারিয়া থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল তিনটা থেকে ৫ টা পর্যন্ত থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ।

এ সময়  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আসা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষদের সঠিকভাবে সেবা দান ও হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।

পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। গজারিয়া থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন থানার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগেও তিনি জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করেছেন। থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, আদালতের নাজির মো: আবু হানিফ সহ  থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যগণ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!