সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

গজারিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলো,আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম(৪০), সাকিব(২৩), রাকিব(২৬), সাইফুল(৩০),
পিকআপ ভ্যান চালক রুবেল (৩১)। আটককৃতদের মধ্যে রুবেলের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এলাকায় বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায় (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকাগামী লেনে পিকাআপ ভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি পুলিশের নজরে আসে। থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া দিয়ে গুনপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের পিকআপ ভ্যান তলাশি করলে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এগুলোর মধ্যে ছিল চাপাতি ১টি, বড় চাকু ২টি, ছোট চাকু ১টি ও লোহার পাইপ ১টি, সুইচ গিয়ার ১টি,স্লাইড রেঞ্জ ১টি।

মামলার বাদী থানা পুলিশ এর উপ পরিদর্শক সুজিত সরকার জানান,মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে আটককৃত’রা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ এর অফিসার ইনচার্জ মো:মাহাবুবুর রহমান বলেন,এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!