সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া কচুরিপানার নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গজারিয়া কচুরিপানার নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীর তীরে কচুরিপানার নিচে আটকে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০।তাঁর পড়নে ছিল কালো গেঞ্জি ও কালো টাউজার।তাৎক্ষণিক মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজিপুরা ফেরিঘাট সংলগ্ন এলকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,কাজিপুরা গ্রাম ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদের তীরে হাঁস খামারী রাবেয়া বসুর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গিয়ে দেখে কচুরিপানার মধ্যে লাশটি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হতে থাকে।পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেগজারিয়া নৌ পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না।তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!