সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২

গজারিয়া আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এসব বস্তায় মোট ১৬৫০কেজি চাল ছিলো বলে জানা গেছে।

রবিবার রাত ৮টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়।এসম দুই জনকে আটক করা হয়।

খবর নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আটটার উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন তিনি। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে এভাবে বস্তার মোড়ক পরিবর্তন করা হচ্ছিলো ।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান,গোপন সংবাদের বিত্তিতে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্মিলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্মিলিত ৩৩ বস্তায় ষোল’শ পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুজন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!