সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা  গ্রেপ্তার.

গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা  গ্রেপ্তার.

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে। এর আগে গেল বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। সে ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। অপরদিকে একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত মাতবর আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৫২)। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।

থানা সুত্র জানায়, গেল বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লা’কে গ্রেপ্তার করে। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিন’কে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামী বলে জানা যায়।

এদিকে মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসা শিকার।মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক গজারিয়া বালিকা  বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক ,কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক। প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমী থেকে ফ্রি সংগীত শিখান, এ যাবতকালের যত কালচার প্রোগ্রাম আছে দল বদলির নির্বিশেষে পরিচালনা করেন। কখনো কোন রাজনৈতিক মঞ্চে একদিনের জন্য বক্তব্য করেননি। মাতাব উদ্দিন  রাজনৈতিক প্রতিহিংসা শিকার বিনা অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামীদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!