সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গজারিয়ায় ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গজারিয়ায় ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীকান্ত দাস-

মুন্সীগঞ্জের গজারিয়া ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় আসিফ আল আজাদ উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার বাজারের বিভিন্ন মুদি দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশনা দেন।

অভিযানে মেসার্স সাইদুল স্টোরে ধার্য্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে এবং ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ করে রাখা হয়েছে। সময় দোকানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত সয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের নিকট এম আর পি মূল্যে বিক্রি করার নির্দেশনা দিয়েছেন তিনি।

এছাড়াও মেসার্স সুমাইয়া স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো: নাসির উদ্দিন ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!