ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে একটি স্পিড বোর্ড থেকে ৪টি ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ পটকা উদ্ধার করছে উপজেলা প্রশাসন স্থানীয় গণমাধ্যম কর্মীদের একটি স্পিডবোট জব্দ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
এর আগে, গতকাল রোববার (১৭ নভেম্বর) রাতভর মেঘনা নদীতে রাতের আধারে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এ সময় একটি স্পিডবোটসহ কয়েক জনকে আটক করা হয়।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সম্প্রতি নিহত নৌ ডাকাত বাবলার লোকজন বালু উত্তোলনে আবার তৎপরতা দেখাচ্ছে। এর অংশ হিসেবে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে গজারিয়ার অংশে বালু উত্তোলন হচ্ছে জেনে এটি বন্ধে ওইদিন অভিযান চালানো হয়। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একটি বাল্কহেড, দুটি ড্রেজার, একটি স্পিড বোট, চারটি ককটেল ও বিপুল পরিমাণ পটকাসহ কয়েক জনকে আটক করতে সক্ষম হয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
এবিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, কতজন আটক এবং কি জব্দ করা হয়েছে তা আমি কিছু বলতে পারবো না।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ মুঠোফোনে জানান, একটি একটি স্পিড বোট জব্দ করা হয়েছে বাকী তথ্য পরে জানানো হবে বলে জানিয়ে ফোন রেখে দেন তিনি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান, গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।