সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সম্মানে আলম-মামুন ব্রাদার্সের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত।

গজারিয়ায় সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সম্মানে আলম-মামুন ব্রাদার্সের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলায় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমাদানের ২৩ তম দিনে ইফতার আয়োজন করা হয়। 

 

সোমবার ২৪ মার্চ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদ গাঁ এলাকায় অবস্থিত আলিফ কাচ্চি রেস্তোরায় অনুষ্ঠিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলার নানাশ্রেনী পেশার ব্যাক্তিবর্গ ও প্রতিনিধিগণ।

 

এসময় আয়োজিত ইফতার অনুষ্ঠানে গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা শাহপরান খানের উপস্থাপনায় ও আলম-মামুন ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সংগ্রামী আহৃবায়ক অহিদুজ্জামান অহিদ, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজ সেবক নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কলেজের প্রফেসর শফিক আহমদ শিকদার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মোজাম্মেল মোল্লা, গজারিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ মাসুদ ইঞ্জিনিয়ার, ভবেরচর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোঃ বাদল সরকার, ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম খাঁন।

 

এছাড়াও উক্ত ইফতার আয়োজনে গজারিয়া উপজেলায় কর্তব্যরত চাকুরিজীবি ও পেশাজীবিদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন বাড়ৈ, ভবেরচর ইউনিয়ন বিটের অফিসার উপ-পরিদর্শক আব্দুল কাদের ও সহকারি উপ -পরিদর্শক রাকিবুল ইসলাম রায়হান।

 

এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে আরও উপস্থিত গজারিয়া উপজেলার শিক্ষক সমাজের প্রতিনিধি গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের রেজিস্ট্রার ও ইন্সট্রাক্টর ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া উপজেলা সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার বার্তা পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবে সহ সভাপতি মুকবল হোসেন, দৈনিক সভ্যতার আলো পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিঞা।

 

এসময় আলম-মামুন ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ আল- মামুন বলেন পবিত্র মাহে রমজান মাসের কবরবাসীর মাগফেরাত কামনায় ও সোওয়াবের আশার ইফতার আয়োজন করেছি এবং সেই সাথে উক্ত আয়োজন থেকে গজারিয়া বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!