সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস ওসমান গনি

গজারিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস ওসমান গনি

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।ওই দিন সকালে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। এর পরে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে।এছাড়াও দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।অপরদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া শাখার উদ্যোগে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালী’টি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন বাংলাদেশ ইসলামী আন্দোলন গজারিয়া শাখা সভাপতি আল আমিন সরকার,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরকার, গজারিয়া থানা জাতীয় ওলামা পরিষদের সভাপতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, ইসলামী যুব আন্দোলন গজারিয়া শাখার সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক নাজমুল ফরাজীসহ অন্তত দেড়শ থেকে দুইশত নেতা কর্মী।
আরও

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!