সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

গজারিয়ায় তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাস স্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় অভিযানে সাফা মারওয়া ট্রেডার্স নামের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের সালেহা হক ফার্মেসি তে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা ও পাভেল ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ  বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে আসিফ আল আজাদ বাজারের বিভিন্ন  দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশনা দেন।

অভিযানে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!