সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত.

গজারিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত.

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর জালিম আওয়ামী সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামায়াত শিবিরের নেতা কর্মীদের। তারা দেশ বরণ্য আলেম অলামাদের বিচারের নামে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে।

বক্তারা আরও বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার আমীর শাহজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার আমীর মাওলানা আ,জ,ম রুহুল কুদ্দুস।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাসুম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আরশাদ আলী ঢালী।গজারিয়া উপজেলা নায়েবে আমীর সুরুজ মাস্টার।

এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুব-বিভাগ, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!