সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বুধবার ( ৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

তবে আগুনের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের দাবি অগ্নিকাণ্ডে ফলে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বাড়ির মালিক রেনু মিয়া এবং সিরাজ মিয়া জানান, রান্নাঘরে রাখা একটি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে টিনের ঘরে আগুন লেগে যায় । স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে আগুনের তীর্বতায় রক্ষা করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে গজারিয়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত বিষয় জানা যাবে।

তিনি আরও বলেন অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ফার্নিচার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা হতে পারে । উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে বলে আশা করা হচ্ছে  ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!