সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি

গজারিয়ায় কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া নীলকুঠি পাড়ার বাসিন্দা কৃষক মিন্টু ব্যাপারীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ভুক্তভোগী কৃষকের নাম মিন্টু বেপারী। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া নীলকুঠি পাড়া এলাকার মৃত ইউসুফ আলী বেপারী ছেলে।

খবর নিয়ে জানা যায়, শনিবার (০১ মার্চ) ভোরে কৃষক মন্টু তার গোয়ালঘরে গিয়ে দেখেন চারটি গরু চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত আড়াই-তিনটার মধ্যে গরুগুলো চুরি হয়েছে।

 

ভুক্তভোগী কৃষক মিন্টু বেপারী বলেন,’ আমার গোয়ালঘর থেকে দুটি গাভি,একটি ষাঁড় ও একটি বাছুর চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো’।

 

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে সম্প্রতিকালে গজারিয়া উপজেলার কয়েকটি এলাকা থেকে গরু চুরির খবর পেয়েছি আমরা। আমরা গরু চোর ধরতে তৎপরতা বাড়িয়েছি’।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!