সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

ওসমান গনি
স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বালুয়াকান্দী ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন এর উদ্যোগে মেঘনা পুরাতন ফেরীঘাটে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামি আন্দোলন বালুয়াকান্দি ইউনিয়ন শাখার মো আওলাদ হোসেন সরকার সভপতিত্বে গজারিয়া উপজেলা শাখার ইসলামী যুব আন্দোলন সাংগঠনিক সম্পাদক আবু বকরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গজারিয়া উপজেলা শাখা সহ -সভাপতি প্রধান মাওলানা আব্দুলাহ আল বায়েজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখা সভাপতি, মৌলভি আল-আমিন সরকার, মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গজারিয়া উপজেলা শাখা, ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখা মাওলানা মাহমুদুল হাসান, আরো উপস্থিত ছিলেন মো সোলায়মান বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গজারিয়া উপজেলা শাখার ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতৃবৃন্দ । ভারতের পানি আগ্রাসন বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ,ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবী, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমে এই গণ সমাবেশের অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!