সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: ডিসি- সৈয়দা নুরমহল আশরাফী

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: ডিসি- সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: মুন্সীগঞ্জের লৌহজংয়ে খেলার মাঠ উদ্বোধন কালে এমন মন্তব্য করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী৷ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও গ্রামে উদ্ধারকৃত ১.০৪ একর সরকারি খাস জমিতে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নির্মাণ হওয়া এ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি সৈয়দা নুরমহল আশরাফী৷ 

 

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: মুন্সীগঞ্জের লৌহজংয়ে খেলার মাঠ উদ্বোধন

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: মুন্সীগঞ্জের লৌহজংয়ে খেলার মাঠ উদ্বোধন

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খেলাধূলা মানুষকে শারীরিক মানসিক আর্থিকভাবে সুস্থ রাখে ভালো রাখে৷ নিজেকে পরিশীল হতে সাহায্য করে৷ খেলাধুলার মধ্যে যদি আমরা যুব সমাজকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে তারা মাদক, নেশা, সন্ত্রাস, নাশকতা সব ধরনের অন্যায় অবৈধ কাজ হতে তারা মুক্ত থাকবে৷

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, স্থানীয় সমাজ সেবক সোলাইমান হোসেন সুমন, আলেয়া ইসলাম, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল, প্যানের চেয়ারম্যান মো. টিটু শিকদার, রাশেদুল ইসলাম, ইউপি সদস্য তোবারক ঢালী, মো. মোশারফ হোসেন বেপারী, ইকবাল শিকদার, শাহআলম বেপারী ও উপজেলা মহিলা দলের সম্পাদীকা আলেয়া ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য এর আগে সদ্য সাবেক ইউএনও মো. নেছার উদ্দিন এই সরকারি জমিটি উদ্ধার করেন৷ যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলার মাঠ নির্মাণ কাজ শুরু করেন৷ তখন মো. নেছার উদ্দিন বলেন আমরা চাই বর্তমান প্রজন্ম নেশা ও প্রযুক্তিনির্ভর জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে মাঠে ফিরে আসুক৷ এজন্যই আমরা এই মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছি৷ তিনি মাঠটি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর ব্যবহারের জন্য উন্মুক্ত রাখাতে এবং স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেও এটি ব্যবহার করা হবে বলে জানান৷ 

এলাকাবাসী দীর্ঘদিন দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করে মাঠ নির্মাণ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!