সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া
খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে দলটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ।

এর আগে, জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে পবিত্র কোরআন খতম করেন বিভিন্ন মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম করে জেলা বিএনপি।

কোরআন খতম কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, সারা বাংলাদেশের অভিভাবক আজ দুনিয়া থেকে চলে গেলেন। আমরা তার জন্য কোরআন খতম দিয়েছি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত। সকলের কাছে তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!