সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতী ইসলামের সাবেক সেক্রেটারী এটিএম আজাহারুর ইসলাম এর মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে ।

মঙ্গলবার সকাল ১১ টায় জামায়াতে ইসলামের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যেগে এই কর্সুচি পালন করা হয় । খাগড়াছড়ি শহরের মহাজনপাড়াস্থ চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহরে শাপলা চত্ত্বর হয়ে কোট বিল্ডিং ঘুরে এসে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারী মিনহাজুল রহমান, খাগড়াছড়ি সদরের আমির মোঃ ইলিয়াস, এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকর্মীকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে, দীর্ঘ চৌদ্দ বছর অন্যায় ভাবে বহু নেতাকর্মীকে কারাবরন করতে হয়েছে, অনেক অন্যায় সহ্য করতে হয়েছে এ সকল অন্যায়ের বিচার করতে হবে।বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে সাবেক সেক্রেটারী এটিএম আজাহারুর ইসলাম এর মুক্তির দাবী করেন অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন ।

শেষে বক্তারা বলেন জামাত নেতা এটিএম আজাহারুল ইসলাম দীর্ঘ বছর যাবৎ কারাবরন করছেন দ্রুত তার মুক্তি ও ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!