সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা মেনে নেবেন না: মীর সরফত আলী সপু

কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা মেনে নেবেন না: মীর সরফত আলী সপু

মুন্সীগঞ্জ  প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-১ আসনে কোনো বিতর্কিত ব্যক্তিকে দেওয়া মনোনয়ন স্থানীয় নেতাকর্মীরা কখনোই মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে তা শতভাগ পরিবর্তন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন জনগণ যাকে নেতা বলবে সেই-ই প্রকৃত নেতা। সুতরাং এলাকার নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা না থাকা কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেতে পারে না।

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আয়োজিত এ জনসভায় মীর সরফত আলী সপুর পাশাপাশি আরও দুই মনোনয়নপ্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে উপস্থিত হয়ে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই শ্রীনগর স্টেডিয়াম এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়। প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ শেষে বেলা ১টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করলে মীর সরফত আলী সপুর অনুরোধে তারা সরে গিয়ে পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের দূর সময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন- এমন যোগ্য নেতাদের মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। তাই তারা মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।

মনোনয়নপ্রত্যাশী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী আশা প্রকাশ করেন যে, বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন বিষয়টি পুনরায় বিবেচনা করবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!