সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন

কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন

অনলাইন ডেস্কঃ

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন ভবনের নিচতলায় আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনের ঘটনায় ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।

মো. শাহজাহান জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের নিচতলায় থাকা একটি কফি হাউজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!