সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ১

কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদরের রনছ (পারুলপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ আ. জব্বর ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 মঙ্গলবার ( ২ ই ডিসেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রনছ এলাকায় জনৈক মর্তুজা প্রফেসরের পুকুরের উত্তর পাশে অভিযান চালায়। তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার থেকে ৫১ পিস ইয়াবা, নীল পলিথিন থেকে ২ কেজি গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানা যায়। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত বাবু বৈখর (সরকার পাড়া) এলাকার আলোচিত মাদক কারবারি শান্তি বেগমের ও অফিজ উদ্দিন সরকারের ছেলে।

তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ২১টি মামলা রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!