সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।

সোমবার (২৯ডিসেম্বর ) দুপুর ১ টায় টঙ্গীবাড়ী উপজেলা কার্যালয়ে প্রস্তাবক এবং সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

মনোনয়নপত্র জমা শেষে হাতপাখা মার্কার প্রার্থী  আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন-এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান করেছেন ।

 

উক্ত সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা প্রিন্সিপাল শেখ হাবীবুর রহমান বিক্রমপুরী , ইসলামী আন্দোলন বাংলাদেশ টংগিবাড়ি উপজেলা শাখা সভাপতি মোঃ ওবায়দুল্লাহ সরদার ,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা সভাপতি মাওলানা আবুল কালাম খান,ইসলামি আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল আমিন বেপারি ,দিনকায়েম সংগঠন মাওলানা ইয়াসিন ফকির, মোঃ দেলোয়ার শিকদার সহ মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের নেতাকর্মী উক্ত সময় উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!