সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
আশুলিয়ায় বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে ওসির সঙ্গে অসদাচরণ ।

আশুলিয়ায় বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে ওসির সঙ্গে অসদাচরণ ।

ষ্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী পরিচয় দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে জনৈক সুমন নামে এক যুবকের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে থানার ভেতরে সুমনের সঙ্গে উপস্থিত অন্যদের বাকবিতণ্ডার ঘটনা ছড়িয়ে পড়লে; দ্রুত তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলুকে ফোন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রুহুল কবির রিজভীর নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক তিনি বিএনপির দফতরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপির নাম নিয়ে এমন অপকর্ম করেছেন। সঙ্গে সঙ্গে রিজভী আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার জন্য আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ‍্যমে কিছু প্রত‍্যয়নপত্রও দেখা যায়।

জানা গেছে, বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন ২০১৮ সালে নির্বাচনের আগে গঠন হওয়া ঐক্যফ্রন্টের দফতরে পিয়ন হিসেবে কাজ করতেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছিল বিএনপি।

সুত্রঃ ঢাকা মেইল ।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!