সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, অনলাইন নিউজে সেরা মুন্সীগঞ্জের লিংকন

আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, অনলাইন নিউজে সেরা মুন্সীগঞ্জের লিংকন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি-এর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও-তে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

সম্মেলনে সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

 

 

অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন প্রতিনিধিকে সেরা হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে মুন্সীগঞ্জের প্রতিনিধি হামিদুল লিংকন-কে অনলাইন নিউজ ক্যাটাগরিতে সারাদেশের সেরা প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 

সম্মেলন শেষে অংশগ্রহণকারী সকল প্রতিনিধির হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাজের স্বীকৃতি প্রদান ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!