সংবাদ শিরোনাম :
এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার

আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার

আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ষষ্ঠবর্ষে পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের আয়োজনে দুইদিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।

আগামী শুক্রবার বিকেল ৩ টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুশ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। যে কোন বিষয়ের ওপর অংশগ্রহণকারী অঙ্কন করতে পারবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শিল্পী তাহের মাহমুদ বলেন, ২০২০ সালে সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সংগঠক প্রয়াত কবি আনোয়ার হোসেন আনু ওরফে আনমনা আনোয়ারের নামানুসারে ‘আনমনা প্রাঙ্গণ’ গঠন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ভ্রমণে গিয়ে ২০১৯ সালের ২৮ এপ্রিল ভোরে কক্সবাজারের একটি হোটেলে হ্নদযন্ত্রের ক্রীয়াবদ্ধ হয়ে আনমনা আনোয়ার মৃত্যুবরণ করেন।

এরপর আনমনা আনোয়ারের স্মরণে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল ‘আনমনা প্রাঙ্গণ’ প্রতিষ্ঠা করেন।

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!