সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
আদালতের আদেশ অমান্য করে ভিকটিমকে নিয়ে পালিয়ে গেলেন মামলার বাদী

আদালতের আদেশ অমান্য করে ভিকটিমকে নিয়ে পালিয়ে গেলেন মামলার বাদী

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হতে বিচারকের আদেশ অমান্য করে আসামীর কন্যা মরিয়ম আক্তার (৫) কে নিয়ে পালিয়ে যান মামলার বাদী মুক্তা আক্তার (২৯)।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে মামলার আসামি শাহাদাত হোসেন (৩০) এর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট শরীফ খান। এসময় কন্যা মরিয়ম আক্তার আসামীর মাতা সাহিদা বেগমের কোলে থাকায় আদালতের বিচারক ফাইজুন্নেছা মরিয়ম আক্তারকে অভিযোগকারীর কাছে ৩ ঘণ্টা আদালতের এজলাসে রাখার মৌখিক নির্দেশ দিলে কাউকে না বলে আদালতের আদেশ অমান্য করে অভিযোগকারী তার কন্যা মরিয়মকে নিয়ে পালিয়ে যান।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহিদুল ইসলাম জানান, আদালত মরিয়মকে ৩ ঘণ্টা এজলাস কক্ষে রাখার নির্দেশ দেন। তবে মামলার বাদী তাকে নিয়ে চলে যান। বিচারকের নির্দেশনা মতে ৩ ঘন্টা পেরিয়ে গেলেও মরিয়মকে পরে আদালতে আর আনে নাই মামলার বাদীপক্ষ। পরের দিন সকাল সাড়ে ১০ টায় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী ধার্য করা হয়েছে।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফ খান জানান, আমি আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করি। আদালত মৌখিকভাবে মরিয়মকে ৩ ঘণ্টা এজলাস কক্ষে রাখার নির্দেশ দেন। তবে মামলার বাদী বিচারকের আদেশ না মেনে মরিয়মকে নিয়ে আদালত ত্যাগ করেন।

তিনি আরো জানান, ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও কন্যাকে ফেরত না আনায় আদালত উভয় পক্ষের শুনানি অন্তে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার মধ্যে মরিয়ম ও বাদীর উপস্থিতিতে শুনানীর জন্য ধার্য রাখেন।

উল্লেখ্য: গত ২০২৪ সালের ২২ এপ্রিল বিকেল ৩টার দিকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবিতে স্বামী শাহাদাতকে আসামি করে সিরাজদিখান উপজেলার জীবসরা গ্রামের মুক্তা আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!