দেলোয়ার হোসেন লিপু, মুন্সীগঞ্জ
WORLD TEACHER’S DAY/ বিশ্ব শিক্ষক দিবস। Teacher’s day হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিন। শিক্ষকদেরকে তাঁদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়।
“৫ অক্টোবর” জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত “বিশ্ব শিক্ষক দিবস ” যা ১৯৯৫ সাল থেকে পালিত হয়ে আসছে।
শিক্ষকদের অসামান্য অবদানকে সম্মান জানাতে ও স্বীকৃতি দিতে শিক্ষক দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে শিক্ষকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ দিন।বিশ্বে ১০০ টি দেশে এ দিবস পালিত হয়ে আসছে।
আমাদের জীবনকে আলোকিত করার জন্য এবং আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম, জ্ঞান ,ভালোবাসার অবদান রয়েছে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক মানে শুধু বইয়ের জ্ঞান দেয়া নয়। শিক্ষক একজন পথপ্রদর্শক। শিক্ষক স্বপ্ন দেখায় যা শিক্ষার্থীকে ঘুমোতে দেয় না।দেয় সাবলীল গতিতে পড়ার দক্ষতা।
শিক্ষক একজন বন্ধু। সুস্থ সুন্দর সতেজ নির্মল নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ছাত্রকে দেখায় বন্ধুসুলভ আচরণ।বিকাশ ঘটে শিক্ষার্থীর।
শিক্ষক একজন পরামর্শ দাতা। শিক্ষার্থী শুনে, দেখে, কাছে অবস্থান করে। শিক্ষার্থী পথ প্রদর্শকের বন্ধুতে পরামর্শ নেয় যা স্বপ্নকে বাস্তবায়নে দৃঢ়তা দেখায়। নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করে।
আমার শিক্ষক আমার গুরুজন। আমার শিক্ষকের কারণে আমি বর্ণ,শব্দ,বাক্য শিখেছি।আমি আজ কথা বলতে জানি।বিশ্ব শিক্ষক দিবসে আবেদন রইলো আমার শিক্ষক থাকুক দুধে ভাতে। সম্মানের সাথে।