সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
আজ দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি  

আজ দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি  

ষ্টাফ রিপোর্টারঃ

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, আজ দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এ বৈঠক।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান শায়রুল কবির।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার সকালে তিনি প্রধান উপদেষ্টা কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে।

ড. ইউনূস ও আন্তোনিও গুতেরেস গতকাল উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!