সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে টঙ্গীবাড়ী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে টঙ্গীবাড়ী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশব্যাপী চুরি,ডাকাতি,ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার বেশনাল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেশনাল চৌরাস্তা থেকে শুরু হয়ে কামারখাড়া বাজারে এসে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বাসের মধ্যে ধর্ষন,শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শিশু ধর্ষণ, মায়ের সামনে মেয়ে ধর্ষণ, ভাইয়ের সামনে বোন ধর্ষণ,স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে এই কি তাহলে আমাদের ২৪ এর স্বাধীনতা। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আরো বলেন,চুরি, ছিনতাই, ডাকাতি,ধর্ষণ বেড়েই চলছে অথচ প্রশাসন শান্ত। পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ বেতন তুলছে আর বাসায় বসে বসে খাইতাছে আর ঘুমাইতাছে। তারা আরো জানায়,৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিনাদিন বিঘ্নিত হচ্ছে। এজন্য প্রশাসনের কাছ থেকে কঠিন জবাবদিহিতা চাই। প্রশাসনের কাজ কি শুধু থানায় বসে চা পান করা। আর এই সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আবারো রাজপথে নামবো বলে হুশিয়ারি দেন।

দিঘিরপাড় ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি আব্দুল আলিম,সাজিদ ইসলাম,সাইফুল ইসলাম হিমেল খান,আনন্দ,সোহাগ শেখ সহ দিঘিরপাড় ও কামারখাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!