সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৫ ই ডিসেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জ সদর থানাধীন চাম্পাতলা পান্না সিনেমা হল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি জাল তৈরির কারখানা ও ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৫০ হাজার পিচ সুতার রিল এবং ৫০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!