সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
স্বাধীনতা বিরোধীরা কখনো দেশের শান্তি কামনা করেনি – – – মির্জা আব্বাস

স্বাধীনতা বিরোধীরা কখনো দেশের শান্তি কামনা করেনি – – – মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

মহান বিজয় দিবসে মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তান প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটিসহ সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু নিপুন রায় চৌধুরীসহ দলের হাজার হাজার নেতাকর্মীরা ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!