গজারিয়া প্রতিনিধি(মুন্সীগঞ্জ)ঃ
মঙ্গলবার(১৬ডিসেম্বর)সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি(রতন ও মহিউদ্দিন গ্রুপ)ও অঙ্গ সংগঠন,জামায়াতে ইসলাম বাংলাদেশ,ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এছাড়াও উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, গজারিয়া থানা ইনচার্জ অফিসার মোঃ হাসান আলি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু , মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন, প্রকৌশলী সামিউল আরফিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।