নিজস্ব প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫ইং আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী এবং সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল এক যৌথ বিবৃতিনপ্রদান করেছেন।
বিবৃতিতে তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহিদদের রুহের মাগফেরাত কামনা করি এবং আগামী দেশ বিনির্মানে শহীদের অবদানের কথা স্মরণ করে , তাদের আত্মত্যাগ ও কোরবানি আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। যারা মুন্সিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে দুর্নীতি দুঃশাসন এবং অকল্যাণকর সকল বিষয় ত্যাগ করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের ন্যায়, ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন , আগামীর দেশ পুনর্গঠনে ইসলামী আন্দোলনের জেলা উপজেলা ইউনিয়ন এবং তৃণমূলের প্রত্যেক দায়িত্বশীলদের দেশ পুনর্গঠনে মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের রেখে যাওয়া শিক্ষা আমাদের ধারণ করে দেশ বিনির্মাণ করতে হবে, একাত্তরের বিজয়কে অর্থবহ করতে হবে,