সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ ও সংবর্ধনা।

গজারিয়ায় মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ ও সংবর্ধনা।

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেধা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটি-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা মডেল একাডেমী প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৯টি বিদ্যালয়ের মোট ৩১ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে এই সনদ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর মোঃ আবু ইউসুফ। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মোঃ শাহজাহান সরকার, মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সুরুজ মাস্টার এবং গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা নুরে আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক এম এ তুহিন।

এ সময় গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান রাসেলসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিয়মিত বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়ে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্টান অব্যাহত রাখার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!